একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা আর নেই। মঙ্গলবার (১৮ জুন) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি মুহম্মদ নূরুল হুদা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডতিনি জানান, কবি দুপুর ২টার দিকে অসীম সাহাকে লাইফসাপোর্টে নেওয়া হয়। এরপর পরিবারকে জানানো হয় তিনি আর নেই।
বছরের শুরুর দিকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবি অসীম সাহা। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন কবি পারকিনসন (হাত কাঁপা রোগ), কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিস রোগে আক্রান্ত।
১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নানাবাড়ি নেত্রকোণা জেলায় জন্ম গ্রহণ করেন কবি অসীম সাহা। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগে।
কবি ও ঔপন্যাসিক অসীম সাহা বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।