ঢাকার শাহবাগ এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত ব্যক্তিরা।
রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে থাকা একটি গাড়িতে আগুন দেয় তারা।
জানা গেছে, সংঘর্ষের এক পর্যায়ে হাসপাতালের ভেতরে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বাইরে অবস্থান করছিলেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলনকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করলে দুই পক্ষের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। হাসপাতালের কয়েকটি গাড়িতেও আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।
আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগ আগে তাদের ওপর হামলা চালিয়েছে। তারা বিল্ডিংয়ের ওপর থেকে আন্দোলনকারীদের দিকে পাটকেল ছুড়েতে শুরু।
রবিবার সকাল থেকেই শাহবাগ মোড়ে নিয়ে অবস্থান নেন বিপুলসংখ্যক আন্দোলনকারী। সকাল ১০টার আগ থেকেই বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন তারা। এ সময় তাদেরকে সরকারের পদত্যাগ দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
এছাড়াও সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ মোড় ও প্রেসক্লাব এলাকায় জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা। তারা মিছিল নিয়ে এসব এলাকায় আসতে শুরু করেন। সময়ের সাথে সাথে জমায়েত বাড়ছে।