পরিবেশ উপদেষ্টা: দ্রুতই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশ

দ্রুতই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশ হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকায় অনুষ্ঠিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘‘রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সম্পর্কের আকাশে যে মেঘ এসেছিল, দুদেশের স্বার্থেই সে মেঘ সরাতে হয়েছে।’’ দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রাখতে গিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা।

রাজনৈতিক দল ছাড়া যদি সংস্কার সম্ভব না হয় তবে গত ৫৩ বছরে কেন সংস্কার হয়নি জানতে চেয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘‘রাজনৈতিক দলগুলোকে এই জবাবটা দিতে হবে।’’