ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে নদীতে আটকে পড়েছে চিত্রা, ধানসিঁড়ি, খানজাহান আলী ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের চারটি ফেরি।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ৬টা ১০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি বন্ধ করা হয় বলে নিশ্চিত করেছেন আইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।
তিনি জানান, নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আর মাঝনদীতে আটকে আছে চারটি ফেরি। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় এ নৌপথে ফেরি চলাচল শুরু হবে।