কুড়িগ্রামে ১৪ জনকে ‘পুশ ইন’ করার চেষ্টা, বিজিবির বাধা

কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলার বড়াইবা‌ড়ি সীমান্তে ১৪ ব‌্যক্তি‌কে “পুশইন” করাকে কেন্দ্র ক‌রে বি‌জি‌বি-‌বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা বিরাজ কর‌ছে।

মঙ্গলবার (২৭ মে) ভোর রাত ৪টার দি‌কে বড়াইবা‌ড়ি সীমা‌ন্তে ১০৬৭ সীমানা পিলা‌রের নোম‌্যান্স ল‌্যা‌ন্ডে এ ঘটনা ঘ‌টে।

এ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সীমা‌ন্তে উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। বর্তমা‌নে পুশইন ঠেকা‌তে এলাকাবাসীর সহায়তায় বড়াইবা‌ড়ি বি‌জি‌বি ক‌্যা‌ম্পের সদস‌্যরা কঠোর অবস্থা‌নে র‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

জামালপুরে ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট শামসুল হক সংবাদমাধ্যমকে বলেন, “বিএসএফ অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পুশ ইন করা ব্যক্তিরা কোন দেশের নাগরিক, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন। তবে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি।”

স্থানীয় ও একা‌ধিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৪টার দি‌কে অবৈধভা‌বে ১৪ জন নারী-পুরুষ‌কে বড়াইবা‌ড়ি সীমান্ত দি‌য়ে পুশইন ক‌রার চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বা‌হিনী (বিএসএফ)। বিষয়‌টি বুঝ‌তে পে‌রে বাধা দেয় বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)। ১৪ জনের ম‌ধ্যে নয়জন পুরুষ ও পাঁচজন নারী। বর্তমানে তারা দুই দে‌শের শূন‌্য রেখায় আছেন।

ওই এলাকার খোর‌শেদ আলম, ময়জু‌দ্দিন, নুরুল হকসহ ক‌য়েকজন সংবাদমাধ্যমকে জানান, ভারত থে‌কে ক‌য়েকজন ব‌্যক্তি‌কে বাংলা‌দে‌শে পাঠাচ্ছিল বিএসএফ, এতে বাধা দেয় বি‌জি‌বি। বর্তমা‌নে প‌রি‌স্থিতি কিছু থমথ‌মে র‌য়ে‌ছে।