আবারও কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২,১৫৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪৫ হাজার ৮৮১ টাকা।

বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,০৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২৫ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,৮০৮ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

এর আগে, গত ১৬ মে দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময়ও দাম কমিয়েছিল সংগঠনটি। এখন আবার দাম কমানোর ফলে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমলো ৮,৭৪৭ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হলেও ৩১ দফা কমানো হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়। সে বছর ৬৪ বার দাম বাড়ে এবং ২৯ বার কমে।

স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫,৬৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫,৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪,৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩,৪৪১ টাকা।