Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বর্ণের দামে আরও পতন, ভরিতে কত?

শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে

আপডেট : ১৬ মে ২০২৬, ১১:৪৫ এএম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন করে ভরিতে ৪,৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২,৩৮, ১২১ টাকা।

শনিবার (১৬ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। 

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,৩৮,১২১ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,২৭,৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১,৯৪,৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,৫৮,৬৮৯ টাকা।

সবশেষ গত ১৫ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২,২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২,৪২,৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

   

About

Popular Links

x