Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার স্বর্ণের দামে বড় পতন

দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামলো দাম

আপডেট : ২৮ মে ২০২৬, ০৬:৪৪ পিএম

স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, মার্কিন ডলার এবং তেলের দাম বাড়ার কারণে এ দরপতন দেখা গেছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৭% কমে প্রতি আউন্স ৪,৩৮০.৬২ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের শুরুতে দাম ২৬ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এতে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে এবং সুদের হার নিয়ে অনিশ্চয়তাও জোরালো হয়েছে।

আগামী জুনে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১.৬% কমে ৪,৩৭৭.১০ ডলারে নেমেছে। মূলত ডলারের দাম এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলার দিয়ে কেনা স্বর্ণ আরও ব্যয়বহুল হয়ে উঠে।

স্টোনএক্সের সিনিয়র বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, “শান্তিচুক্তি নিয়ে একাধিকবার আশার কথা শোনা গেলেও তা বাস্তবে এগোয়নি। ফলে মার্কিন ডলারের চাহিদা শক্তিশালী থাকছে এবং এতে স্বর্ণের ওপর চাপ বাড়ছে।”

প্রসঙ্গত, ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরানের দেওয়া তথ্য নাকচ করার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালায়।

   

About

Popular Links

x