Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কায় দামে পতন 

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। এর কারণ হলো, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। এতে মূল্যস্ফীতির আশঙ্কা নতুন করে বৃদ্ধি পেয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারকেরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ০.১% কমে ৪,০১৪ দশমিক ৫৩ ডলারে নেমে আসে।

তবে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের স্বর্ণের আগাম দাম (ফিউচার মার্কেট) আউন্সপ্রতি ৪,০১৯.৮০ ডলারে স্থিতিশীল ছিল।

ওনড্যা-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, “সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। স্ট্যাগফ্লেশন বা অর্থনৈতিক স্থবিরতার এই চলমান আশঙ্কা যদি জোরালো হতে শুরু করে, তবে তা স্বর্ণের বাজারের জন্য হুমকির কারণ হতে পারে।”

কেলভিন ওং আরও বলেন, “দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজার নিয়ে সতর্ক থাকতে হবে এবং ৩,৮৮৬ ডলারের গুরুত্বপূর্ণ সীমারেখায় দিকে নজর রাখতে হবে। যদি দাম এর নিচে নেমে যায়, তবে তা আরও নিম্নমুখী হয়ে ৩,৫০০ ডলারের দিকে নামতে পারে।”

এদিকে, অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১.৯% বেড়ে আউন্সপ্রতি ৫৬.৯৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ০.৫% বেড়ে ১,৫৯৯.৯৭ ডলার হয়েছে, তবে প্যালাডিয়ামের দাম ০.২% কমে ১,২৪৪.৫০ ডলারে নেমেছে।

   

About

Popular Links

x