Monday, September 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্ববাজারে আবারও কমলো স্বর্ণের দাম

এর আগে, ১১ সেপ্টেম্বর টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতন হয়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। তেলের দামে বড় ধরনের উল্লম্ফনে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে, এমন সম্ভাবনা জোরালো হওয়ায় কমেছে স্বর্ণের দাম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ৯টা ৩০ মিনিটে স্পট স্বর্ণের দাম ০.৩% কমে প্রতি আউন্স ৪,৩৩৪.৩১ ডলারে নেমেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ০.৮% কমে প্রতি আউন্স ৪,৩৭৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতন হয়।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, স্বর্ণের জন্য বর্তমান বাজার পরিস্থিতি অনুকূল নয়। জ্বালানির দাম বাড়ার পাশাপাশি ফেড ও জাপানের কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের আগে সুদের হার বাড়ার সম্ভাবনা বেড়ে যাওয়ায় স্বর্ণের ওপর মুনাফার হারের চাপ তৈরি হচ্ছে।

তবে ভূরাজনৈতিক পরিস্থিতি ও মুদ্রানীতি নিয়ে অনিশ্চয়তা থাকায় স্বর্ণের দাম কমলে আবারও ক্রেতাদের আগ্রহ দেখা যেতে পারে বলে মনে করেন তিনি।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে কোনো সুদ বা মুনাফা দেয় না—এমন স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।

এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০.৭% কমে প্রতি আউন্স ৬৪.০২ ডলারে নেমে আসে। প্লাটিনামের দাম প্রায় অপরিবর্তিত থেকে ১,৭৯৬.৯০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম সামান্য পরিবর্তনে ১,২৯৮.৮০ ডলারে দাঁড়িয়েছে।

   

About

Popular Links

x