Saturday, September 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, ভরি কত

নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১,০৫০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারক এ সংস্থাটি।

নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। 

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,৩২,৯৩০ টাকা এবং ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১,০৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২,২২,৪৯১ টাকা। 

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৯১,০৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০৬৪ টাকা।

তবে বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী রুপার দাম অপরিবর্তিত রয়েছে। 

   

About

Popular Links

x