দেশের বাজারে আবারও কমেছে সবচেয়ে স্বর্ণের দাম।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪,৪৭৪ টাকা কমে নির্ধারিত হয়েছে ২,৩৬,২৫৪ টাকা।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ২৯ আগস্ট সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ করে সংস্থাটি।



