Wednesday, September 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

 সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

দেশের বাজারে সোনার গহনার দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  

বুধবার (৯ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়। এদিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ১,১০৮ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২,৩৪,০৩৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাজুস।

২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,০৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২,২৩, ৫৪১ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের  দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,৯১,৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,৫৬,৮২২ টাকা।

   

About

Popular Links

x