Monday, September 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মধ্যে সংঘর্ষ

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অনেকেই

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

রাজধানীর মতিঝিলে অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় এতে অন্তত ২৫ জন আহত হন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এস আলমের সময়ে নিয়োগ পাওয়া চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সকালে ব্যাংকের সামনে অবস্থান নেন। কিছুক্ষণ পর সেখানে সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

চাকরি পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় গ্রাহক ফোরামের সদস্যরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ চাকরিচ্যুত কর্মকর্তাদের।

অন্যদিকে, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অভিযোগ, তাদের কর্মসূচি শুরুর আগেই ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারী এবং এস আলমের অনুসারীরা সেখানে অবস্থান নেন। কর্মসূচি শুরু হলে তারা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ওপর হামলা চালান।

হামলায় ফোরামের অন্তত ২৫ জন সদস্য আহত হয়েছেন বলেও দাবি তাদের। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

   

About

Popular Links

x