আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার ২৪ ঘণ্টা না পেরোতেই স্বর্ণের দাম কমেছে।
সোমবার (১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বেলা ১টা ১৮ মিনিটে প্রতি আউন্সে ০.৭% কমে ৪,৫০৫.৮৭ ডলারে দাঁড়ায় স্বর্ণের দাম।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাবিত চুক্তি নিয়ে অনিশ্চিত অবস্থান ও তেলের দাম বাড়াকে এর পেছনে অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “তেলের দামের ঊর্ধ্বগতি এবং মার্কিন-ইরান চুক্তি নিয়ে অনিশ্চয়তা, সবমিলে সপ্তাহের শুরুতে স্বর্ণের বাজারকে ভারসাম্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।”
দেশের বাজারে এখন প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২,৩৮,১২১ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২,২৭,৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৯৪,৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫৮,৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।