স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (৬ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। এবার ভরিতে ৫,৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,২৯,৩৭৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,২৯,৩৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১৮,৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৭,৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫২,৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ২ জুন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেসময় ভরিতে ৩,২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৩৪,৮৫৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।