Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বর্ণের দামে আবারও বড় পতন

বর্তমানে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ২% কমেছে

আপডেট : ০৫ জুন ২০২৬, ০১:২২ পিএম

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার (৫ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার পাশাপাশি সাপ্তাহিক হিসেবেও পণ্যটি বড় ধরনের লোকসানের মুখে পড়েছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১: ৪৮ মিনিট নাগাদ স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩ গ্রাম) স্বর্ণের দাম ০.৬% কমে ৪,৪৪৫.৫১ মার্কিন ডলারে নেমে এসেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ২% কমেছে।

অন্যদিকে, আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তিতে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০.৭% কমে প্রতি আউন্স ৪,৪৭১.৭০ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তি কার্যকরের প্রচেষ্টা থমকে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে একধরনের নেতিবাচক প্রভাব পড়েছে, যার সরাসরি ধাক্কা লেগেছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণের বাজারে।

এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্রাপেল বলেন, “ইরান সংঘাতের অবসান নিয়ে তৈরি হওয়া একধরনের হতাশা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর পাশাপাশি মার্কিন বাজারে সুদের হার আরও কঠোর বা বৃদ্ধির একটি প্রবণতা দেখা যাচ্ছে, যা স্বর্ণের দামের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।”

   

About

Popular Links

x