Wednesday, October 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় ৫০ বস্তা সার জব্দ, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে সার মজুদ ও বিক্রয়ের দায়ে ডিলারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত  

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ও ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের কীটনাশক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক এবং একই এলাকার মেসার্স চৌধুরী ব্রাদার্সের প্রতিনিধি তারিকুজ্জামানকে এ জরিমানা করা হয়।

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অবৈধভাবে সার মজুদ করায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ ধারা ৮(১) অনুযায়ী ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং তার শ্বশুরবাড়ির শয়নকক্ষে মজুদ থাকা ৫০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। জব্দ করা সার সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে বিসিআইসি ডিলারের মাধ্যমে প্রকৃত কৃষকের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরও জানান, বিক্রয়লব্ধ অর্থ নিয়মানুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অপরদিকে মেসার্স চৌধুরী ব্রাদার্স এর প্রতিনিধি তারিকুজ্জামান নিয়ম বহির্ভূতভাবে সার বিক্রয় করায় তাকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু। এসময় উপস্থিত ছিলেন মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

   

About

Popular Links

x