Wednesday, October 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘার উঁকি, দেখা মিলছে পর্বতশৃঙ্গের

পঞ্চগড় ও ঠাকুরগাঁও বিভিন্ন এলাকা থেকে আকাশ পরিষ্কার থাকলে এই পর্বতশৃঙ্গ খালি চোখেই দেখা যায়

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম

চলতি সপ্তাহজুড়ে পঞ্চগড়ের আকাশে দৃশ্যমান হয়েছে হিমালয়ের তুষারাবৃত পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। 

পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ। দূর আকাশে বরফে মোড়া পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা। 

কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ ক্যামেরায় তুলছেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ছে সেই ছবি ও ভিডিও। 

বুধবার (২৮ অক্টোবর) সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে স্পষ্ট দেখা গেঝে কাঞ্চনজঙ্ঘা। পর্বতশৃঙ্গের শুভ্র চূড়া প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করছে। দীর্ঘ অপেক্ষার পর এমন পরিষ্কার দৃশ্য পেয়ে অনেকেই নিজেদের উচ্ছ্বাস ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি বিখ্যাত পর্বতশৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার। এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং ভারত ও নেপালের সীমান্ত এলাকায় অবস্থিত। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁও এর বিভিন্ন এলাকা থেকে আকাশ পরিষ্কার থাকলে দূরবর্তী এই পর্বতশৃঙ্গ খালি চোখেই দেখা যায়। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘‘আকাশ মেঘমুক্ত থাকায় বর্তমানে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে। এ ধরনের আবহাওয়া আরও এক থেকে দুই দিন থাকতে পারে। তবে আগামী ৩১ অক্টোবর আকাশে মেঘের সম্ভাবনা রয়েছে। মেঘ তৈরি হলে কাঞ্চনজঙ্ঘা আবারও আড়ালে চলে যেতে পারে। সে ক্ষেত্রে পর্বতশৃঙ্গটি দেখা নাও যেতে পারে।’’ 

   

About

Popular Links

x