আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রে দ্বিগুণ হারে কর বসানোর প্রস্তাব থাকতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সাধারণত, সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কাটা করই চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হয়। তবে নতুন অর্থবছরে বাজেট পাস হলে এই কর অগ্রিম কর হিসেবে গণ্য হবে। ফলে সঞ্চয়পত্রের আয়কে করযোগ্য আয়ের সঙ্গে যুক্ত করে অতিরিক্ত কর দিতে হবে।
সঞ্চয়পত্র, ডিপিএস, জীবন বীমাসহ ৯টি খাতে বিনিয়োগে কর রেয়াত পাওয়া যায়।
আসন্ন বাজেটে রেয়াতের হার ১৫% থেকে কমিয়ে ১০% করার কথা শোনা যাচ্ছে। সর্বোচ্চ বিনিয়োগসীমা ১০ লাখ থেকে ৭.৫ লাখ টাকা করা হয়েছে। ফলে প্রতি ১ লাখ টাকা বিনিয়োগে আগের তুলনায় ৫,০০০ টাকা কম কর রেয়াত পাওয়া যাবে।