২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশে উৎপাদিত মদের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
এর ফলে কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদিত প্রতি লিটার মদে ৫০০ টাকা করে সুনির্দিষ্ট কর বসবে। নতুন করে ভ্যাট যুক্ত হওয়ায় দেশি মদের দাম বাড়বে।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে ভ্যাট আইনের তৃতীয় তফসিলের সংশোধনের কথা বলা হয়েছে।
এর আগে কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদিত মদের ওপর কেবল আবগারি শুল্ক আরোপ করা ছিল। কোন ভ্যাট ছিল না। কোম্পানিটি কেবল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি পরিশোধ করতো।