দেশের বাজারে আবারো স্বর্ণের দাম বেড়েছে। ২২ ক্যারেট, অর্থাৎ ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে ভরিপ্রতি ১,৬৩৩ টাকা। ফলে ২২ ক্যারেটের স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকেই স্বর্ণের নতুন দর কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। স্বর্ণের দাম সমন্বয়ের কারণ হিসেবে সমিতি বলেছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) স্বর্ণের দাম বেড়ে যাওয়া।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণেরদাম হয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা; ২১ ক্যারেটের স্বর্ণেরদাম ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা; ১৮ ক্যারেটের স্বর্ণেরদাম ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা; সনাতন পদ্ধতির স্বর্ণেরদাম ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।
আজ দাম বৃদ্ধির আগে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা; ২১ ক্যারেটের ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
অর্থাৎ ২১ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছে ভরিপ্রতি ১,৫৭৪ টাকা; ১৮ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছে ১,৩৪১ টাকা; সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়েছে ১,০৫০ টাকা।
এদিকে গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, আজ বিশ্ববাজারে স্বর্ণেরদাম বেড়েছে আউন্সপ্রতি ৩৭ ডলার। তবে এক মাস ধরে স্বর্ণের দাম কমছে, এই সময় স্বর্ণের দাম কমেছে আউন্সপ্রতি ১৭২ ডলার।
গত সপ্তাহের মঙ্গলবার যখন স্বর্ণের দাম কমানো হয়, তার আগের ৩০ দিনে স্বর্ণের দাম কমেছিল ৩৩১ ডলার। অর্থাৎ গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণেরদাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।
স্বর্ণেরদামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় স্বর্ণের গয়নার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা হবে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বর্ণেরভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি স্বর্ণেরগয়নার ওপর ২,৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫%।
এদিকে আজ রুপার দাম অপরিবর্তিত আছে। এখন ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৪,৬০৭ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৪,৩৭৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ৩,৭৯০ টাকা, সনাতন পদ্ধতির রুপার দাম ২,৮৫৭ টাকা।