দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করে বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ১৬০ টাকা। অর্থাৎ ভরিতে (২২ ক্যারেটের) স্বর্ণের দাম ১, ১০৮ টাকা বেড়েছে।
এর আগে সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রৌপ্যালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,৩৫,১৪৬ টাকা এবং ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১,০৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২,০৪,৫৯০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৯২ ,৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৭০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৫৭, ৫২২ টাকা।