Saturday, August 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

একদিনের ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম

শনিবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:১০ পিএম

দেশের বাজারে আজ আবার বাড়লো স্বর্ণের দাম। ২২ ক্যারেট অর্থাৎ ভালো মানের স্বর্ণ ভরিপ্রতি বেড়েছে ৪,৩৭৪ টাকা।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

গত বৃহস্পতিবার দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১০,০০০ টাকা বৃদ্ধির পর গত শুক্রবার প্রতি ভরি স্বর্ণের দাম কমে সর্বোচ্চ ৩,২২৬ টাকা। এরপর আজ আবার বাড়ানো হলো দাম। একইসঙ্গে রুপার দামও বেড়েছে। 

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি।

সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলামের সইয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দাম সমন্বয়ের কারণে আজ থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

দেশের বাজারে আজ রুপার দামও বেড়েছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম হয়েছে ৪,৮৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপার ভরি এখন ৪,৬৬৬ টাকা।

   

About

Popular Links

x