দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২,২১৬ টাকা কমে হয়েছে ২,৩৫,১৪৬ টাকা।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়।
ফলে ২১ ক্যারেট স্বর্ণের দাম কমে প্রতি ভরিতে দাঁড়িয়েছে ২,২৪,৬১৪ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রতি ভরিতে ১,৯২,৯০১ টাকা। আর ট্র্যাডিশনাল স্বর্ণের দাম প্রতি ভরিতে ১,৫৭,৫২৫ টাকা।