রাষ্ট্রমালিকানাধীন সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের তিন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) নিয়োগ বাতিলের সুপারিশ করেছে সরকার।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক তিনটি চিঠিতে এই সুপারিশ করা হয়েছে।
এখন ব্যাংকের পর্ষদ তাদের মেয়াদ বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
এর আগে, গতকাল রবিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।