দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,১৫৮ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ এ মানের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,২১৬ টাকা কমানো হয়েছিল। তার আগে ১১ নভেম্বর ও ৬ নভেম্বর দুই দফায় দাম কমেছিল ২,৭৪১ টাকা করে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
এর আগে ১২ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের গহনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। শুক্রবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দাম কার্যকর ছিল।
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম আগের মতোই রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩,৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩,৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২,২১৬ টাকা।