শিক্ষকদের প্রশিক্ষণ দেবে ব্যানবেইস, আবেদন করবেন যেভাবে

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের দক্ষ প্রশিক্ষক (ট্রেইনার) হিসেবে গড়ে তুলতে আইসিটি বিষয়ে অভিজ্ঞ ও আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। আগ্রহীরা আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ব্যানবেইসের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়, কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘এস্টাবলিশমেন্ট অব ১৬০ উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) ফেজ-২’ প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণের জন্য সারা দেশের নির্ধারিত উপজেলা থেকে শিক্ষক প্রশিক্ষক তৈরি করা হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের দক্ষ প্রশিক্ষক (ট্রেইনার) হিসেবে গড়ে তুলতে আইসিটি বিষয়ে অভিজ্ঞ ও আগ্রহী শিক্ষকদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।

ব্যানবেইসের ওয়েবসাইট, শিক্ষক বাতায়ন এবং শিক্ষক বাতায়নের ফেসবুক গ্রুপে প্রকাশিত লিংক ব্যবহার করে আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। 

আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।