জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে চলমান সংঘর্ষের মধ্যেই এবার উত্তপ্ত ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস। সেখানে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দু পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ার খবর পাওয়া যায়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর পুরান ঢাকায় আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
হল দখলের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, দুই পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠি-পাইপ। এ সময় ইট-পাটকেল ছুড়তেও দেখা যায় তাদের।
এদিকে সংঘর্ষ থামাতে পুলিশ বাহিনীর সদস্যদের তৎপরতার লক্ষ্য করা গেছে।