‘এসএসসির ফল ও শিক্ষার্থীর পছন্দক্রম অনুসারে কলেজে ভর্তি’

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, একাদশ শ্রেণিতে ভর্তি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কথা জানান।

ড. সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “ভর্তি কার্যক্রমের তারিখ এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। প্রচলিত বিধান-জিপিএ স্কোর ও শিক্ষার্থীর চাহিদার ভিত্তিতে আসন বরাদ্দ হবে। ১৫ সেপ্টেম্বর ভর্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস শুরু হবে। কবে থেকে ক্লাস শুরু হবে সেটা আজই জানানো হবে।”

তিনি জানান, উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ২০২৬ সালে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা ২০২৫ সালের তুলনায় আরও বেশি সংখ্যক শূন্য থাকবে। মোট আসন সংখ্যা প্রায় ২৫ লাখ।

এর আগে, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ বছর সব বোর্ডে ১৮,২৯,৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে গড় পাসের হার ৬২.২৫%, যা গত বছরের তুলনায় ৬.২% কম।