Monday, August 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

এসএসসি পরীক্ষায় বিদেশে পাসের হার ৮৮.০৬%

এ বছর বিদেশে মোট ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০১:৩৪ পিএম

চলতি বছরে দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের ক্ষেত্রে গত বছরের তুলনায় হতাশাজনক চিত্র দেখা গেলেও দেশের বাইরে থেকে পরীক্ষা দেওয়া বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক ভালো করেছে।

দেশে এবার সব মিলিয়ে ঢাকা বোর্ডের পাসের হার সবচেয়ে বেশি ৭১.৬৩%। সেই তুলনায় বিদেশের কেন্দ্রগুলোতে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৮৮.০৬%।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

এ বছর বিদেশের কেন্দ্রে মোট ৪০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছেন। তবে ৪৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

এ বছর বিদেশে মোট ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে একটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

   

About

Popular Links

x