এসএসসি ও সমমান পরীক্ষায় এবার সারা দেশে ৩১২ প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ৩২
সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।
তিনি জানান, ১১টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫%।
সারাদেশে মোট ৩০,৪০২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন এ বছরের এসএসসি পরীক্ষায়। এর মধ্যে ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
অন্যদিকে, ৬৬৯ প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।
গতবার সারাদেশে ৩০,০৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৩৪ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।



