Monday, August 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

এসএসসি-সমমান পরীক্ষায় পাস করতে পারেননি ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

২০২৫ সালের চেয়ে এবার পাসের হারও কমেছে

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১০:৩৮ এএম

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী। আর ৬ লাখ ৯০ হাজার ৬০৮ শিক্ষার্থী ফেল করেছেন। 

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।

তিনি জানান,  এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫%। 

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮.৪৫%। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬.২%।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

   

About

Popular Links

x