Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

গড়াই নদীতে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় গড়াই নদীতে এ ঘটনা ঘটেছে

আপডেট : ২০ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

কুষ্টিয়ায় পরীক্ষা শেষ করে গড়াই নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় গড়াই নদীতে এ ঘটনা ঘটেছে। 

পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলো- সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের অপূর্ব তাইফ ইফতি (১৭) এবং একই এলাকার সাকিবুল ইসলাম। 

নিহতের পারিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। এর কিছুক্ষণ পর তারা নদীতে তলিয়ে যায়। এসময় হাফিজ নামে এক ব্যক্তি তাদের ২ জনকে উদ্ধারে এগিয়ে আসে। ২ বন্ধুকে উদ্ধার করার পরে সেও অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে উদ্ধারকারী হাফিজ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আরদেশ আলী বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারে গিয়েছিলেন। তবে তার আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানতে পেরেছি।”  

   

About

Popular Links

x