Monday, August 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

এসএসসির ফলপ্রকাশ, জানবেন যেভাবে

১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২.২৫ %

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১০:২৭ এএম

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) ফলাফল প্রকাশ করা হয়। 

শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪.০৫% । যা গত বছর ছিলো ৬৮.০৪%। অর্থাৎ পাসের হার ৩.৯৯% কমেছে।

২০২৬ সালে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।

২০২৬ সালের এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষার ফলাফল ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে। পরীক্ষার্থীরা অনলাইনে ফল দেখার পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে।

ওয়েবসাইটে ফল দেখার পদ্ধতি

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

এসএমএসে ফলাফল

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফল জানতে ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন করে ১৬১৪০ নম্বর যুক্ত করা হয়েছে। পরীক্ষার্থীরা ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবে।

এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে।

উদাহরণ: SSC DHA 123456 2026

এই মেসেজটি ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

দাখিলের ফল যেভাবে

মাদ্রাসা শিক্ষার্থীদের ফলাফল জানতে আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য DAKHIL MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে বোর্ডের প্রথম তিন অক্ষর হিসেবে MAD ব্যবহার করতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পৌঁছে যাবে।

কারিগরি শিক্ষার্থীদের ফল

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে পারবে।

প্রতিষ্ঠান থেকেও মিলবে ফল

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ব্যক্তিগত পরীক্ষার্থীর ফলাফল পাওয়া যাবে না।

EIIN দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফল

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে Result Corner-এ যেতে হবে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN নম্বর এন্ট্রি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

   

About

Popular Links

x