Tuesday, August 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি? যা জানা গেলো

১০ আগস্ট এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা হবে

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১২:২১ পিএম

১০ আগস্ট এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা হবে। এরপরই একাদশ শ্রেণিতে ভর্তির আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে শুরু থেকে ধোঁয়াশা দেখা যাচ্ছিল। শোনা যাচ্ছিল, লটারি নয় একাদশ শ্রেণিতে ভর্তিতে দিতে হবে পরীক্ষা।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা বোর্ডের দুজন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে দৈনিক প্রথম আলো বলছে, পরীক্ষা নয়, এসএসসির ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া চালু থাকবে। 

২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। পরবর্তীতে ১০ আগস্ট ফলাফল হবে বলে জানানো হয়।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সারা দেশের কলেজ ও মাদ্রাসাগুলোয় একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৬ লাখের বেশি।

অন্যদিকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। তবে পরীক্ষার প্রথম দিনই ১১টি শিক্ষা বোর্ডে ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরবর্তী পরীক্ষাগুলোতেও আরও কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অর্থাৎ ফরম পূরণ করলেও তারা পরীক্ষায় অংশ নেয়নি।

   

About

Popular Links

x