Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা

অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ১৫ অক্টোবরের মধ্যে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ১৫ অক্টোবর বিকেল ৫টার মধ্যে অনলাইন সিস্টেমে সম্পন্ন করতে হবে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্দেশনা দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

কমিটির পাঠানো চিঠিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইটের লগইন প্যানেলে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করতে হবে। এরপর কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনলাইন ভর্তি সম্পন্ন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ ও এসকিউ কোটার প্রমাণক।

নির্ধারিত সময়ের মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের অনলাইন ভর্তি সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে ভর্তি নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হলে এর দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

   

About

Popular Links

x