২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে।
১১টি শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১৮ লাখ শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার পর রেজাল্ট ঘোষণা হতে যাচ্ছে আগামী সোমবার।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭,৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০,৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।
৩০,৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩,৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮,৩১৮, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩,২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪,৬৬০ জন।
সোমবার একই সঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।



