Monday, August 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

দাঁড়িয়ে থাকা ট্রাকে কারের ধাক্কা, সহকারী জজ নিহত

জামালপুরে রডবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম

জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে এক সহকারী জজ নিহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।

স্থানীয় জহুরুল ইসলাম বলেন, “রাতে রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। প্রাইভেটকারটি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।”

স্থানীয়দের বরাতে ওসি নাজমুস সাকিব জানান, নিহত জজ একেএম ছামিউল হক প্রাইভেটকার করে ঢাকার লালমাটিয়া থেকে তার নিজ কর্মস্থল জামালপুরে ফিরছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি দাড়িয়ে থাকা রড বোঝাই একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সহকারী জজ একেএম ছামিউল হক ঘটনাস্থলেই মারা যান। এসময় চালক ইদ্রিস আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

   

About

Popular Links

x