২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পেছানো হয়েছে। 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ বছর পরীক্ষা শুরু হবে আগামী ১৪ মার্চ। 

এর আগের সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ৭ জানুয়ারি সারা দেশ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

গত মে মাসে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে  ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

সেইসময় এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।