ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে। আবেদনকারী শিক্ষার্থীরা এসএমএস ও অনলাইন- এই দুই মাধ্যমেই সিট প্ল্যান দেখতে পাবেন শিক্ষার্থীরা।
বৃহ্স্পতিবার (২৩ জানুয়ারি) (admission.eis.du.ac.bd) ওয়েবসাইটে এ সিট প্ল্যান প্রকাশিত হয়।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলতি শিক্ষাবর্ষের এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
এ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২,৯৩৪টি। গত বছরের মতো এই শিক্ষাবর্ষেও ঢাবি কেন্দ্রসহ একযোগে দেশের ৮ বিভাগীয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে ৪ নভেম্বর ভর্তি আবেদন শুরু হয়ে তাস ২৭ নভেম্বর রাত ১২টায় শেষ হয়।