Monday, July 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়লো ২১ জুলাই পর্যন্ত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পিএম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২১ জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। 

রবিবার (১৯ জুলাই) বিকালে গুচ্ছ ভর্তি কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। 

সভায় জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়েই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৪২০টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি আসন খালি রয়েছে। ভর্তি কমিটির মতে, এসব বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীদের সুবিধার্থেই সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, বিশ্ববিদ্যালয়টিতে এখনো ৩৬টি আসন খালি রয়েছে। এর মধ্যে ৩৫টি মেধা কোটার এবং একটি কোটাভিত্তিক আসন। 

   

About

Popular Links

x