আগামী ৮ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। আর এ উপলক্ষে বৈচিত্রময় আয়োজনে দিনটি সাজিয়েছে দুরন্ত টেলিভিশন। প্রতিটি অনুষ্ঠানেই থাকছে ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনা।
চলুন একনজরে জেনে আসি, কী কী থাকছে দুরন্ত টিভির বিশেষ দিনের আয়োজনে।
তাসের দেশ
রবি ঠাকুরের গান ও নাচ নিয়ে বিখ্যাত নাটক ‘তাসের দেশ’ আসছে দুরন্ততে। মঞ্চ নাটকটিতে অংশ নিয়েছে ছোট্ট বন্ধুদের সংগঠন ‘ফুলকি’। নির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব। সঙ্গীত আয়োজন করেছেন সোমা রায়।
‘তাসের দেশ’ প্রচারিত হবে ২৫শে বৈশাখ, শুক্রবার, সকাল ৭টায়।
মেঘের কোলে রোদ হেসেছে
কবিগুরুর বিখ্যাত কিছু গান নিয়ে দুরন্ত আয়োজন ‘মেঘের কোলে রোদ হেসেছে’। গান গেয়েছে দুরন্ত’র বন্ধুরা, আনন্দী ঘোষ, রামিজা হাসান, দিন ইসলাম ইমরান, আরিবা জামান আর বিদ্যাস্তুতি সিংহ। আয়োজনটি পরিচালনা করেছেন এ. কে. কমল।
প্রচারিত হবে ২৫শে বৈশাখ, শুক্রবার, সকাল ৯টা ৩০ মিনিটে আর বিকাল ৪টা ৩০ মিনিটে।
রবির কিরণ
কবিগুরুর জন্মদিনে দুরন্ততে দেখা যাবে ‘রবির কিরণ’। বিশেষ এই আয়োজনে কবির বিখ্যাত কিছু কবিতার নাটকীয় উপস্থাপনা করেছে ‘কল্পরেখা’র ছোট্ট বন্ধুরা। অনুষ্ঠান পরিচালনা করেছেন এ. কে. কমল। প্রচারিত হবে ২৫শে বৈশাখ, শুক্রবার, দুপুর ২টায় আর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
এছাড়াও সকাল ৯টায় প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’ এবং রাত ১০টায় প্রচারিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মাধো’ ও ‘ডাকঘর’। ‘মাধো’ ও ‘ডাকঘর’ নির্মাণ করেছেন যথাক্রমে সুমনা সিদ্দিকী ও লুসি তৃপ্তি গোমেজ।