Thursday, November 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আদালত চত্বরে চরম বিশৃঙ্খলা, কী করেছিলেন পরীমণি?

কালো পোশাক পরা অন্তত ১০ জনের একটি ব্যক্তিগত দেহরক্ষী বহর তার গাড়ি ঘিরে রাখে

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

ব্যবসায়ীকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে একটি সাদা রঙের গাড়িতে করে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমণি। আদালতের কার্যক্রম শুরুর পূর্বে তিনি কিছুক্ষণ গাড়িতেই অবস্থান করেন। এ সময় কালো পোশাক পরা অন্তত ১০ জনের একটি ব্যক্তিগত দেহরক্ষী বহর তার গাড়ি ঘিরে রাখে।

পরে আদালত কক্ষে প্রবেশের সময় উপস্থিত সাংবাদিক ও বিচারপ্রার্থীদের ব্যাপক ভিড় জমে। 

সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, নিরাপত্তাকর্মীদের এই হামলায় জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার আহত হয়েছেন।

এছাড়া একই সময় আরেক সাংবাদিক আশিকুজ্জামানের পিঠে এবং কাউছারের কাঁধ ও হাতে আঘাত লাগে বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলাটিতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরীমনি।

শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে জামিন পেয়ে আদালত কক্ষ থেকে বের হওয়ার পর আবারও ক্ষিপ্ত হয়ে উঠেন। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে তার গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে উপস্থিত এক সাংবাদিককে ক্ষিপ্ত হয়ে কিছু বলতে দেখা যায় তাকে।

   

About

Popular Links

x