এবার হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা

হেপাটাইটিস “এ” ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী ডিজে সনিকা। 

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অসুস্থতার খবর জানিয়ে একটি পোস্ট দেন তিনি। 

নিজের হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে সনিকা লেখেন, “আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।”

এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করেন সোনিকার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।

২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করা সোনিয়া অল্প সময়ের মধ্যেই দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় তাকে। সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে দেখা যায় তাকে। 

২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কার অনুষ্ঠানে তিনি “শ্রেষ্ঠ বাংলাদেশি নারী ডিজে” হিসেবে সম্মাননা পান। গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি।

কিছুদিন আগেই হেপাটাইসিস এ ও ই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।