বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম “চরকি”। আগামী ৩ জুলাই প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে সম্মাননা অনুষ্ঠানটি। 

এতে সেরা অভিনেত্রী (ফিমেল) বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কারিনা কায়সার। তবে তার আকস্মিক মৃত্যুতে তাকে প্রতিযোগিতার বাইরে রেখে বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি জানান, কারিনার অসাধারণ সব কাজ রয়ে গেলেও, তিনি আজ সকল প্রতিযোগিতার উর্ধ্বে। তাই প্রয়াত কারিনা কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে এই বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অসামান্য অবদানকে স্মরণ করে এবারের চরকি অ্যাওয়ার্ডসে আমরা তাকে বিশেষভাবে সম্মান জানাতে চাই।

এরইমধ্যে চরকির ওয়েবসাইটে গিয়ে পছন্দের কনটেন্ট ও শিল্পীদের জন্য ভোট দিতে পারছেন সাবস্ক্রাইবাররা। ভোটগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে।