কিংবদন্তি সঙ্গীতশিল্পী ডলি পার্টন মারা গেছেন

যুক্তরাষ্ট্রের কান্ট্রি মিউজিকের কিংবদন্তি শিল্পী, গীতিকার, অভিনেত্রী, উদ্যোক্তা ও সমাজসেবী ডলি পার্টন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (২৫ আগস্ট) ৮০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে ডলি মারা গেছেন।

পরিবারের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে স্বজনদের উপস্থিতিতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে ছোট পরিসরে তার শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ডলির মৃত্যু শুধু একজন জনপ্রিয় শিল্পীর বিদায় নয়, এটি একটি যুগের অবসান। ছয় দশকের বেশি সময় ধরে তিনি সঙ্গীত, অভিনয় ও মানবিক কাজের মাধ্যমে কোটি কোটি মানুষের জীবনে প্রভাব রেখেছেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পার্টনের মুখপাত্র মার্সেল পারিসো জানান, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মারা গেছেন এই সঙ্গীত তারকা।

ক্যারিয়ারে ৫৫টি গ্র্যামি মনোনয়ন এবং ১০টি পুরস্কার জয় করা পার্টন ছিলেন আমেরিকান সঙ্গীতের ইতিহাসের অন্যতম সর্বাধিক সম্মানিত নারী শিল্পী। ২০২২ সালে তাকে ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়।

আমেরিকান সঙ্গীতের ইতিহাসে ডলি পার্টন ছিলেন এমন এক বিরল ব্যক্তিত্ব, যার জনপ্রিয়তা প্রজন্ম, ভৌগোলিক সীমা এবং রাজনৈতিক মতভেদের উর্ধ্বে ছিল।

টেনেসির পাহাড়ি অঞ্চলের এক দারিদ্র্যপীড়িত পরিবার থেকে উঠে এসে নিজের গায়কী, অসাধারণ গান রচনা ও অনন্য ব্যক্তিত্বের জোরে তিনি বিশ্ব সঙ্গীতে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

সঙ্গীতে তার হাতেখড়ি হয়েছিল গির্জায়, যেখানে তার নানা যাজক ছিলেন। মাত্র ১০ বছর বয়সে তিনি টেলিভিশনে গান গাওয়ার সুযোগ পান। ১৩ বছর বয়সে বিখ্যাত ‘গ্র্যান্ড ওল ওপ্রি’-তে পারফর্ম করেন। কিংবদন্তি শিল্পী জনি ক্যাশ তাকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

নিজস্ব শৈলী ও স্বতন্ত্র কণ্ঠের জন্য পরিচিত ডলি পার্টন শত শত গান লিখেছেন। তার রচনা কার ও গাওয়া কালজয়ী গানের মধ্যে রয়েছে ‘জোলিন’, ‘কোট অব মেনি কালারস’, ‘নাইন্টু ফাইভ’ এবং ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’। বিশ্বজুড়ে তার রেকর্ড ১০০ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্মে গানগুলো শতকোটি বারের বেশি শোনা হয়েছে।

নিজেন লেখা ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘জোলিন’ গানটি ডলি পার্টনের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। কান্ট্রি চার্ট ছাড়াও আন্তর্জাতিক পপ সঙ্গীতে গানটি ব্যাপক সাফল্য পায়। পরের বছর ১৯৭৪ সালে তিনি প্রকাশ করেন বিখ্যাত ব্যালাড ‘আই উইল অলওয়েজ লাভ ইউ’।

অভিনয়ের জগতেও তিনি ছিলেন সমান সফল। ১৯৮০ সালে ‘৯ টু ৫’ চলচ্চিত্রে জেন ফন্ডা ও লিলি টমলিনের সঙ্গে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। সিনেমাটির থিম সঙ্গীতের জন্য তিনি গ্র্যামি জয় করেন। এরপর ‘দ্য বেস্ট লিটল ভোরহাউজ ইন টেক্সাস’ এবং ‘স্টিল ম্যাগনেলিওস’-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্রেও তাকে অভিনয়ে দেখা গেছে।