অভিনেতা সোহেল খান মারা গেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় স্ট্রোক করেন তিনি। পরে তাকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
তিনি জানান, বগুড়ায় নসিব সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন সোহেল খান।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে সিনেমার শুটিংয়ের জন্য বগুড়ায় ছিলেন সোহেল খান। গতকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে শুটিংয়ে অংশ নিতে মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন তিনি। এর কিছুক্ষণ পর হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন ইউনিটের এক সদস্য। তার কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে ছুটে আসেন অন্য সদস্যরা। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।