নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। বর্তমানে তিনি হাসপাতালটির আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, গত বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন মামুনুর রশীদ।
পরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে।
ওইসময় ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেন তিনি। পরে ২০২৬ সালের ১৪ জানুয়ারি সুস্থ হয়ে দেশে ফেরেন এই অভিনেতা।