অপু বিশ্বাস: ছবির প্রচারণার জন্য বাপ্পির সঙ্গে প্রেমের নাটক করেছি

‘‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২” সিনেমার প্রচারের জন্য নায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে প্রেমের নাটক করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস।

নাগরিক টেলিভিশনের একটি ঈদের বিশেষ সেলিব্রিটি টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

অপু বিশ্বাস জানান, বাপ্পি চৌধুরীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের পুরো তথ্যটি ছিল বানানো নাটক।

তিনি বলেন, ‘‘এই ছবি আমার চলচ্চিত্রে ফিরে আসার নতুন একটি মোড় আনবে। দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করতে আমাদের পরিচালক দেবাশীষ দা এবং বাপ্পিকে নিয়ে এই পুরো কৌশলটি তৈরি করেছিলাম। যেটি কাজেও দিয়েছে। ওই প্রচারের কারণে দর্শকরা সিনেমা দেখতে এসেছেন। আমি অনেক খুশি যে এভাবে সবার নজর কাড়তে পেরেছিলাম।”

এ ঈদে অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ছবি ‘‘লাল শাড়ি” মুক্তি পেয়েছে। ছবিতে সাইমন সাদিকের বিপরীতে দেখা গেছে তাকে।